× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

স্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা জোরদারে বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। চিকিৎসা গবেষণা, উন্নত চিকিৎসা সেবা বিনিময়, ক্যান্সার চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন তারা।

এছাড়া পারস্পরিক অগ্রাধিকার ও সুবিধার ভিত্তিতে স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সংযোগ জোরদার, চিকিৎসা শিক্ষা উন্নয়ন এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকটি দুই দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!