× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:৫৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:৫৫ এএম

চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক।  ছবি : সংগৃহীত

চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ কমিটির প্রথম বৈঠক।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক। যাতে যোগ দিয়েছেন সরকার এবং বিরোধী দলের ১১ জন সদস্য।

এদিন বিকেলে অনুষ্ঠিত হবে সরকারদলীয় সংসদীয় সভা। এদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।
 
প্রথম অধিবেশন চলবে এপ্রিল মাসজুড়ে। যাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত আসবে অধিবেশন থেকে। গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুলতবি ঘোষণা করেন।


 
এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!