জাতীয় সংসদের সাউন্ড ব্যবস্থায় কোনো ধরনের জটিলতা বা পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শনিবার (২৮ মার্চ) ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, সংসদের সাউন্ড ব্যবস্থায় কোনো ত্রুটি বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা নির্ধারণে তদন্ত কমিটি কাজ করবে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের উন্নয়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে।
সংসদ সদস্যদের আবাসন সুবিধা প্রসঙ্গে তিনি জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসভবন বরাদ্দ পাবেন।
এ ছাড়া তিনি জানান, আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে। সংসদের সাউন্ড জটিলতায় তদন্ত কমিটি গঠন।


