× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:৩৩ এএম

এক-এগারোর আরেক কুশীলব ‘আফজাল নাছের’ গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:৩৩ এএম

বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের।  ছবি : সংগৃহীত

বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের। ছবি : সংগৃহীত

‘এক-এগারো’ সরকারের আরেক অন্যতম কুশীলব, ডিজিএফআইর সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

গ্রেপ্তার মো. আফজাল নাছের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীর উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআইর এই আফজাল নাছের।

আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, সেনাসমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ওপর অমানবিক নির্যাতনের নেপথ্যে তিনি অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!