× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:৩৭ পিএম

প্রতি বছর ১৩.৬ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে : আমির খসরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:৩৭ পিএম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি- সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি- সংগৃহীত

দেশে প্রতি বছর গড়ে প্রায় ১৩ লাখ ৬০ হাজার (১৩.৬ লাখ) ১৫ বছর বা তার বেশি বয়সি মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য জয়নাল আবদিন ফারুকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আমির খসরু বলেন, ‘শ্রমশক্তি জরিপ ২০২৪’ অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। জরিপটি ‘লেবার ফোর্স সার্ভের মাধ্যমে শ্রমবাজার তথ্য উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়ন করেছে।

জরিপ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তি—যেখানে ১৫ বছর বা তার বেশি বয়সি কর্মরত ও বেকার উভয় শ্রেণির মানুষ অন্তর্ভুক্ত—সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮০ লাখ ২০ হাজার এবং নারী ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।

শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সি ১৩.৬ লাখ মানুষ শ্রমবাজারে যুক্ত হচ্ছে বলে জানান মন্ত্রী।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী  বলেন, ২০২৬ সালে পরবর্তী শ্রমশক্তি জরিপ পরিচালনার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!