ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসির স্থলাভিষিক্ত হয়েছেন।
গত রোববার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর সম্পন্ন হয় বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি মিরপুরস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন