ইরান-আমেরিকার চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। এরই মধ্যে তেল পরিবহনের অন্যতম পথ বন্ধ করে দিয়েছে ইরান। নতুন সরবরাহ কম থাকায় মজুত দিয়ে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। তাই দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর বিষয়টিও মন্ত্রিসভার বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

