× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:০০ পিএম

কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:০০ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ। ছবি : সংগৃহীত

ঢাকায় কূটনৈতিক তৎপরতায় নতুন গতি এসেছে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক জোরদারের উদ্যোগে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের আলোচনা ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ।

বৈঠকে বাংলাদেশ ও কুয়েত-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলোচনার উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে সংহতি প্রকাশের জন্য কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অ-হস্তক্ষেপ নীতি এবং বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শামা ওবায়েদ বলেন, জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হালাল খাদ্য খাতে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ এবং ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন।

এ সময় রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখায় কুয়েতের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। প্রয়োজনে কুয়েতকে মানবিক সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।

বৈঠকে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!