× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:২৫ পিএম

বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস সম্পন্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস (এএসটি) ২০২৬ সমাপ্তি হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৩০ মার্চ থেকে ২ এপ্রিল ৪ দিনব্যাপী এ উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে আলোচনায় ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল। তুরস্কের পক্ষে অংশগ্রহণকারী ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুরস্কের হেড অব মিলিটারি রিলেশন্স অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের কর্নেল কাদের ওজিউরেক।

এই আলোচনা পর্বে উভয় পক্ষই সামরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আলোচনায় উভয় পক্ষের মধ্যে প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন, উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি এবং আরও কার্যকর যৌথ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেনাবাহিনী এবং সামরিক কৌশলের ক্ষেত্রে এই ধরনের বৈঠক উভয় দেশের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধনের পথ সুগম করবে বলে আশা করা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!