শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের শনিবারও স্কুল ও কলেজে আনতে চাচ্ছে। এই নতুন সূচনার ফলে রোববার হবে অফলাইনে শিক্ষা কার্যক্রমের দিন। শিক্ষামন্ত্রী বলেন, সোমবার ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে বা অফলাইনে ক্লাস চলবে। অন্য দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ ও ইউনিসেফের’ যৌথ আয়োজিত এক অনুষ্ঠানের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’
আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। এ জন্য ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

