× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৫ পিএম

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ১৫০ আসন বরাদ্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতে জাতীয় সংসদের গ্যালারিতে তাদের জন্য বিশেষ আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ গ্যালারিতে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল। তবে মন্ত্রী মাননীয় স্পিকারের কাছে একটি আবেদনপত্র পাঠিয়ে ওই আসনগুলো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি উচ্চশ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দের অনুরোধ জানান। স্পিকার সেই আবেদন মঞ্জুর করেছেন।

ফলে এখন থেকে শিক্ষার্থীরা সরাসরি জাতীয় সংসদের অধিবেশন উপভোগ করার সুযোগ পাবে এবং সংসদ পরিচালনার পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারের আয়োজন করতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই বর্তমান প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠুক।

এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলোচনাও হয়েছে। তিনি এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে তারা সংসদের স্থাপত্যশৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবে।

রূপালী বাংলাদেশ

Link copied!