× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:০৯ পিএম

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:০৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। পরে ৪টা ১০ মিনিট তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। তিনি জানান, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নামার পরপরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

Link copied!