× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৫৭ এএম

আজ ভোলা সফরে যাচ্ছেন স্পিকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৫৭ এএম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন দিনের সরকারি সফরে ভোলার উদ্দেশে রওনা হচ্ছেন। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভোলা সফর, যা স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশাল হয়ে ভোলার উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৩টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার।

পরে বিকেল ৫টায় স্পিকার তার নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করার কথা রয়েছে।

তৃতীয় দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন স্পিকার।

এই সফরে স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!