× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৪০ পিএম

হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত : ধর্মমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৪০ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা সরকারের অতিথি এবং সংশ্লিষ্টরা তাদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তাদের সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদে থাকার যৌক্তিকতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনসহ সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং ক্যাম্পের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের থাকা-খাওয়া, যাতায়াত ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কেও খোঁজ নেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র সফরে যেতে পারেন সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!