× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩৮ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তুরস্কের আনাতলিয়ায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকটি সংক্ষিপ্ত হলেও উভয় দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরে তিনি সন্তুষ্ট। তিনি উল্লেখ করেন, এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সহজতর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতিও গুরুত্ব পায়। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে পাকিস্তানের ভূমিকা এবং সামগ্রিক আঞ্চলিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন তারা।

ইসহাক দার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং তা দুই দেশের জন্যই কল্যাণকর হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!