× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪২ পিএম

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানালেন এমপি রাহাদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪২ পিএম

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। ছবি- সংগৃহীত

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। ছবি- সংগৃহীত

জাতীয় সংসদে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করতে ওয়েজ বোর্ড কার্যকর করার দাবি উত্থাপিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে এ বিষয়টি তুলে ধরেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করলেও অনেক ক্ষেত্রেই তারা উপযুক্ত বেতন ও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় তাদের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এর জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক ও সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার উদ্যোগী রয়েছে। তবে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান আদালতে রিট আবেদন করায় বিষয়টি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একাধিক মামলার শুনানির তারিখ নির্ধারিত হলেও তা বারবার পিছিয়ে যাচ্ছে। ফলে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওয়েজ বোর্ড পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না।

সরকার আশা প্রকাশ করেছে, আদালতের রায় পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!