× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২৮ এএম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ও আগামীকাল (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রম চলবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রাজধানীর নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বাছাই চলাকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!