× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:১২ এএম

সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:১২ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। এর মধ্যে একজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে পৌঁছান ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে পৌঁছান ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

এদিকে, চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে ওই হজযাত্রীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

Link copied!