× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:২০ পিএম

পুলিশের চার কর্মকর্তাকে বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:২০ পিএম

পুলিশেরে লোগো। ছবি : সংগৃহীত

পুলিশেরে লোগো। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ ও রংপুর জেলার পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। তার স্থলে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

অন্যদিকে, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন-কে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে রংপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!