× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:০৩ পিএম

রেল ও লঞ্চের ভাড়া বাড়েনি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রেল ও নৌ-পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এ সময় পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা সমন্বয় করা হয়েছে। তিনি দাবি করেন, এটি ভাড়া বৃদ্ধি নয়, বরং জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ‘ভাড়া সমন্বয়’ করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সড়কমন্ত্রী বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে ভাড়াও পুনরায় সমন্বয় করে কমানো হবে। গণপরিবহনে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকবে। নির্ধারিত হারের বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, জ্বালানি তেলের দাম ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতের ব্যয় বেড়েছে। এ প্রেক্ষাপটে পরিবহন মালিকরা প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি জানালেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে ১১ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!