× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২৩ পিএম

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বাধীনতার ইতিহাস ও বিভিন্ন রাজনৈতিক নেতার অবদান স্মরণ করেছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. আব্দুল ওয়ারেছ। তিনি স্বাধীনতার অন্যতম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন স্বাধীনতার বিভিন্ন পর্যায়ের নেতৃত্বদানকারী ব্যক্তিদের। এ সময় তিনি জিয়াউর রহমান-কে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং বঙ্গবন্ধুকেও স্বাধীনতার গুরুত্বপূর্ণ নায়ক হিসেবে সম্মান জানান। পাশাপাশি তিনি আবদুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে তার প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নিহতদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে আব্দুল মালেকের কথা উল্লেখ করেন।

বক্তৃতায় তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত নেতাদেরও স্মরণ করেন, যার মধ্যে ছিলেন গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং কামারুজ্জামান।

এ সময় তিনি গণভোটের প্রশ্নে বিএনপির সমালোচনা করে বলেন, দলটি গণভোটের প্রতি যথাযথ সম্মান দেখায়নি। পাশাপাশি সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অন্যদিকে, সংসদে ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা তোলার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্ররাজনীতিতে সহিংসতার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংসদে বিস্তৃত আলোচনা প্রয়োজন বলে তিনি মত দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!