× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১২ পিএম

যেসব কর্মচারীরা উৎসাহ ভাতা পাবেন, জানাল বাংলাদেশ ব্যাংক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিট মুনাফা না করলেও কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংকের কোনো বিশেষ অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ চাইলে কর্মীদের সর্বোচ্চ এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দিতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নিট মুনাফার শর্ত শিথিল করা হয়েছে। তবে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফা অর্জন করতে হবে। পূর্ববর্তী বছরের তুলনায় ব্যাংকের মূলধন কমলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে না।

এর আগে, ২০২৫ সালে জারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, নিট মুনাফা করতে না পারলে কোনো বাণিজ্যিক ব্যাংক উৎসাহ বোনাস দিতে পারবে না। তবে নতুন আদেশে এ শর্ত তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Link copied!