× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫৫ পিএম

রাষ্ট্রপতিকে ধন্যবাদ না দিতে পারার কারণ জানালেন নিজান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাষ্ট্রপতির পদকে তিনি সম্মান জানালেও ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে না পারায় তিনি দুঃখিত।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিজান ‘চব্বিশের অভ্যুত্থানে’ নিহতদের স্মরণ করে বলেন, শহিদদের পরিবারের প্রতি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে রাষ্ট্রপতির পদকে যথাযথ সম্মান জানানো হবে।

তিনি আরও দাবি করেন, সংসদ ভবনে তৎকালীন ক্ষমতাসীনদের লুকিয়ে থাকার গুজব ছড়িয়ে পড়লে ভবনের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয় এবং সেখানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওয়া যায়।

গণভবনে ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরা কিংবা জুলাইয়ের শহিদদের পরিবার করেনি। তার মতে, এগুলো ছিল সাধারণ মানুষ রিকশাচালক, শ্রমজীবী ও ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া।

সংসদের পূর্ববর্তী পরিস্থিতির সমালোচনা করে নিজান বলেন, অতীতে সংসদে শালীন ভাষার ব্যবহার হয়নি। তিনি অভিযোগ করেন, তখনকার সংসদ নেতা শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আক্রমণ করতে দলীয় নেত্রীদের উসকানি দিতেন। তবে এসবের পরও তারা সংসদে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!