× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:২৮ এএম

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:২৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন সফরের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ মে তিনি দেশ ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সফরে তার সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ৬-৭ সদস্যের একটি প্রতিনিধিদল। এদের মধ্যে তার ব্যক্তিগত চিকিৎসকও থাকবেন। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। সফর শেষে আগামী ১৭ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। প্রায় দুই বছর পর চিকিৎসাসেবা নিতে বিদেশ যাচ্ছেন তিনি।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই সফরটি সম্পূর্ণ চিকিৎসাজনিত এবং এতে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সময়মতো তিনি সহধর্মিণীসহ নির্ধারিত গন্তব্যে রওনা দেবেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্যই এই সফরের পরিকল্পনা করা হয়েছে। তিনি ২০২৩ সালে হৃদরোগের কারণে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিদেশে যাওয়ার প্রয়োজন হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বয়স বর্তমানে প্রায় ৭৬ বছর।

২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার হার্টের বাইপাস সার্জারি হয়। পরে ২০২৪ সালের মার্চে তিনি দুবাই হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান এবং সেখান থেকে দেশে ফেরেন। এরপর আর তিনি চিকিৎসা বা নিয়মিত চেকআপের জন্য দেশের বাইরে যাননি।

রাষ্ট্রপতির বয়সজনিত কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি হলেও তা সবসময় দেশে সম্ভব হয় না। দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা সুবিধা থাকলেও আন্তর্জাতিক মানের কিছু পরীক্ষা ও চিকিৎসা কেবল বিদেশেই পাওয়া যায়।

সাধারণত রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা দেশের ভেতরেই সম্পন্ন হয়। তবে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে তিনি বিদেশে যান। কার্ডিয়াক বাইপাস সার্জারির পর নিয়মিত চেকআপ প্রয়োজন হলেও তা বিলম্বিত হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!