× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:৪৪ পিএম

বিদেশ ভ্রমণকারী সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি ব্যয় কমাতে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাস ব্যবহার করতে হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা এই নিয়মের আওতায় পড়বেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা এক অফিস আদেশে বিদেশ সফরের সময় কর্মকর্তাদের বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা ছিল। নতুন নির্দেশনায় সেই নীতিতে পরিবর্তন এনে বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। আদেশটিতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির।

রূপালী বাংলাদেশ

Link copied!