× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:৪২ পিএম

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:৪২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে বেলা সাড়ে ১১টার দিকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যে গত ৫ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের কথা জানান। রাজনৈতিক দলসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক হয় তিনবাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। পরে রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতিও অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

আরবি/ এইচএম

Link copied!