× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:২২ পিএম

পতেঙ্গায় ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:২২ পিএম

১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ। ছবি : সংগৃহীত

১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশে ঘাটে তোলার সময় ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড, যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাসকৃত প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ১৫০০ লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ভোজ্য তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!