× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:২৭ এএম

খালেদা জিয়ার ‘ছায়াসঙ্গী’ ফাতেমা বেগমও পাচ্ছেন স্বর্ণপদক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:২৭ এএম

খালেদা জিয়ার সঙ্গে গৃহকর্মী ফাতেমা বেগম। ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার সঙ্গে গৃহকর্মী ফাতেমা বেগম। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ও বিশ্বস্ত ‘ছায়াসঙ্গী’ ফাতেমা বেগম ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও ১৪ জন এই স্বর্ণপদক পাচ্ছেন।

কে এই ফাতেমা বেগম?

ফাতেমা বেগম দীর্ঘ প্রায় দেড় দশক ধরে খালেদা জিয়া–র জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। গুলশানের ‘ফিরোজা’ বাসভবন থেকে শুরু করে রাজপথের আন্দোলন, কারাগারের নিঃসঙ্গ সময় কিংবা বিদেশ সফর—সবখানেই নীরবে ছিল তার উপস্থিতি।

খালেদা জিয়ার শারীরিক দুর্বলতার সময় তাকে হাত ধরে হাঁটতে সহায়তা করা, প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়া এবং সময়মতো ওষুধ সেবন করানোসহ নানা দায়িত্ব পালন করতেন তিনি।

ক্ষমতার কেন্দ্র থেকে নির্জন কারাগার কিংবা হাসপাতালের চার দেয়াল—খালেদা জিয়ার জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন ফাতেমা। যদিও তিনি কোনো রাজনৈতিক নেতা নন, এমনকি রক্তের সম্পর্কের আত্মীয়ও নন।

ফাতেমার বাড়ি চরফ্যাশন উপজেলায়। সাধারণ পরিবার থেকে ঢাকায় এসে ২০০৯ সালে কারও মাধ্যমে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে জিয়া পরিবারের আস্থাভাজন হয়ে ওঠেন।

খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো দেশের বাইরে কিংবা কারাবন্দি থাকাকালেও ফাতেমাই তার ব্যক্তিগত কাজে পাশে ছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তখনও তার সঙ্গী ছিলেন ফাতেমা। আদালতের বিশেষ অনুমতিতে তিনি কারাগারে প্রবেশ করে অসুস্থ খালেদা জিয়ার দেখাশোনা করেন।

বর্তমানে তিনি জিয়া পরিবারের সদস্যদের সঙ্গেই রয়েছেন। জানা গেছে, এখন তিনি জাইমা রহমান–এর সহকারী হিসেবে কাজ করছেন।

আরও যারা পাচ্ছেন এই স্বর্ণপদক

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং ব্যবসায়ী আবদুল হক। 

রূপালী বাংলাদেশ

Link copied!