× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৪৮ এএম

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৪৮ এএম

হামে মৃত্যু। ছবি : সংগৃহীত

হামে মৃত্যু। ছবি : সংগৃহীত

হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং বাকি ৪ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

একই সময়ে নতুন করে ২০৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪৪ জন। সব মিলিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫০৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, রংপুর এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ও হামের উপসর্গে মৃত্যুর তথ্য নতুন করে সমন্বয় করা হয়েছে।

এর আগের দিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন জেলার তথ্য যুক্ত হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও ৪৬ জন বেড়ে বর্তমানে ৪০৯ জনে পৌঁছেছে।

Link copied!