× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:১৬ এএম

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:১৬ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো। ছবি : সংগৃহীত

যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি  ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১২ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত রং, নকশা ও আকার অনুযায়ী নির্ধারিত স্থানে নম্বর প্লেট ব্যবহার করা প্রতিটি যানবাহনের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। এমনকি কিছু ক্ষেত্রে নম্বর প্লেটের পরিবর্তে হাতে রং করে লেখা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইনবিরোধী।

ডিএমপির তথ্য অনুযায়ী, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের জন্য ফি জমা দিলেও বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এ ছাড়া, অনেক গাড়ির সামনের কাচে লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহনের ডিজিটাল নজরদারিতে জটিলতা তৈরি হচ্ছে।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ডিএমপি। এ সময় বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিস্থিতিতে সব যানবাহনের মালিককে দ্রুত বিআরটিএ অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

রূপালী বাংলাদেশ

Link copied!