× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:৩০ পিএম

বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:৩০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

হামের টিকাদান কর্মসূচিতে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো শিশুকে টিকাবঞ্চিত রাখা হবে না এবং যেসব শিশু নির্ধারিত এলাকার বাইরে রয়েছে, তাদেরও দ্রুত শনাক্ত করে টিকা দেওয়া হবে।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকাদান কার্যক্রম জোরদারে বিভিন্ন এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যারা এখনো হাম প্রতিরোধী টিকা পায়নি কিংবা টার্গেটেড এলাকার বাইরে রয়েছে, তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, যেসব শিশুকে টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগবে। এ কারণে সংক্রমণ কমতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, পূর্ববর্তী দুই সরকারের সময়ে টিকা সংগ্রহ, টিকাদান কার্যক্রম ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালনায় দুর্বলতা ছিল। বর্তমান সরকার হাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পোলিও ভ্যাকসিন কার্যক্রমও শুরু করা হবে এবং আগামী জুনের মধ্যে ভিটামিন ‘এ’ সরবরাহ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালিয়ে যাওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!