× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:৫৬ পিএম

শিক্ষিকার ওপর হামলা, মা-ছেলে গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মারধরের ঘটনায় মামলার এজাহারভুক্ত মা-ছেলেকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত এবং অর্জুনের স্ত্রী কনিকা উষা।

এ বিষয়ে এএইচএম সালাউদ্দিন জানান, রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলে পথে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে অর্জুন ও তার পরিবারের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!