× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:২৫ পিএম

‘হাসপাতালের টেন্ডার দুর্নীতিতে সরকার জিরো টলারেন্স অবস্থায় রয়েছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:২৫ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনায় প্রভাব খাটানো, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চিকিৎসা খাতে কোনো ধরনের সন্ত্রাস বা অনিয়ম বরদাশত করা হবে না।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে টেন্ডারকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চিকিৎসা সেবার পরিবেশ ব্যাহত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাসপাতালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাম পরিস্থিতি ও টিকা সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশে হামসহ অন্যান্য প্রয়োজনীয় টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। অতীতের অব্যবস্থাপনার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই হাম ও নিউমোনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!