× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৬:০২ পিএম

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার নয়: হাইকোর্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৬:০২ পিএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলার ভিত্তি ছাড়া গ্রেপ্তার বা নতুন করে গ্রেপ্তার দেখানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ মে) এক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে পৃথক পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার রিট আবেদন করেন তার ছেলে আশিক উল হক।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে গুরুত্বপূর্ণ রায় দেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!