× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৬:৩৭ পিএম

বিইউপিতে ‍‍‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন‍’ অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস)-এ আয়োজিত দুই দিনব্যাপী ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ শেষ হয়েছে। “নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা” শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা ও মতবিনিময় হয়।

এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রমোদ জয়সওয়াল, সুভাশিনি আবেয়াসিংহে, ড. সালমা মালিক এবং ড. গ্রেগ সিমন্স। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ও গবেষকরা সম্মেলনে অংশ নেন।

অঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্ব‍ুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। দুই দিনব্যাপী আয়োজনে একাধিক একাডেমিক অধিবেশন, প্যানেল আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপনার মাধ্যমে জ্ঞানচর্চা ও নীতিনির্ভর আলোচনার প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!