× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:২৪ পিএম

১৪তম সার্ভিসেস রেসলিং প্রতিযোগিতায় রানার-আপ বিজিবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:২৪ পিএম

রেসলিং প্রতিযোগিতায় রানার-আপ বিজিবি। ছবি : সংগৃহীত

রেসলিং প্রতিযোগিতায় রানার-আপ বিজিবি। ছবি : সংগৃহীত

‘১৪তম সার্ভিসেস রেসলিং প্রতিযোগিতা-২০২৬’-এ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুস্তি দল। প্রতিযোগিতায় অংশ নিয়ে দলটি মোট ১০টি পদক জিতে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

গত ২০ ও ২১ মে ঢাকার পল্টনে অবস্থিত রোলার স্কেটিং কমপ্লেক্সে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ মোট চারটি দল অংশ নেয়।

বৃহস্পতিবার (২১ মে) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজিবি কুস্তি দলের ১০ জন খেলোয়াড় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক অর্জন করেন। তাদের এই কৃতিত্বের মাধ্যমে প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে বিজিবি।

বিজিবির এ সাফল্যে বাহিনীর সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!