× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৬:১৮ এএম

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৬:১৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতির সুরক্ষায় গঠিত বৈশ্বিক জোট ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ (আন্তর্জাতিক বৃহৎ বিড়াল জোট)-এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ সংক্রান্ত চুক্তি অনুসম্পাদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে, ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তাব অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘ, পুমা, জাগুয়ার এবং চিটা—এই সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতির সংরক্ষণের লক্ষ্যে এই অ্যালায়েন্স গঠিত হয়। বর্তমানে ২৪টি জাতিসংঘ সদস্য রাষ্ট্রসহ বেশ কিছু দেশ এই জোটের সদস্য।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এই চুক্তির মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর বৃহৎ বিড়াল প্রজাতির বাসস্থান সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা।

বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল হওয়ায় সুন্দরবনের পরিবেশ-ব্যবস্থা (ইকো-সিস্টেম) ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়টি বিবেচনা করে এই চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি’ (গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন) বাস্তবায়নের লক্ষ্যে খসড়া ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর (১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) অনুষ্ঠিত ৭টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!