× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:২৫ পিএম

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. আব্দুস সালাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত আয়োজন করা হবে। তিনি জানান, ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের যাতায়াত সহজ করতে চারটি প্রবেশপথ ও সাতটি বাহির হওয়ার পথ রাখা হয়েছে। এ ছাড়া জামাতের জন্য ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ সংলগ্ন এলাকায় অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১৪০ জন অজু করতে পারবেন। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

রূপালী বাংলাদেশ

Link copied!