× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:৪০ পিএম

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ব্যাপক আয়োজন নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।

জাতীয় ঈদগাহ ময়দানের প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা প্যান্ডেলের আওতায় আনা হয়েছে। মোট ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক নামাজ ও প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঈদগাহে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি ফটক নির্ধারণ করা হয়েছে। ভিআইপি, সাধারণ পুরুষ ও নারী মুসল্লিদের জন্য আলাদা ফটকের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো যায়।

মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, কার্পেট, অজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, প্রাথমিক চিকিৎসা সেবা এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুসল্লিরা যেন নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!