× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০২:০১ পিএম

‎রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০২:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

‎রাঙামাটি জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

‎রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম ৭ জুন (রোববার) রাতে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের মোট ২১ জনকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদারসহ মোট ২১ জন।

‎রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বাসসকে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাঙামাটি শহরে রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা  হয়েছে। অভিযানে ডেভিল হান্ট, জুয়া, কিশোর গ্যাং ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসেবী, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর তৎপরতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় দলীয় স্লোগান ও দেয়াল লিখনের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!