× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০২:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০২:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অংশ নেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পথে বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় ধরে চালানো উদ্ধারকাজে আহতদের বাস থেকে বের করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে আতঙ্কের সৃষ্টি হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট।

রূপালী বাংলাদেশ

Link copied!