× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১৫ এএম

হজ শেষে দেশে ফিরেছেন অর্ধলাখের বেশি হাজি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১৫ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। গত ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত তিনটি বিমান সংস্থার মাধ্যমে মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫টি, সৌদিয়া এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।

এদিকে চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন।

হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এছাড়া ২৪ জনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

হজযাত্রীদের সেবায় সৌদি আরবে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ২৪৩ জনকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দিয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৪১০ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৭ এপ্রিল রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। আর এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে।

রূপালী বাংলাদেশ

Link copied!