ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি : সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আরও জানান, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে কমিশন আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের (গাইবান্ধা-২) এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।