আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) যোগ করতে পারলে দুই দফায় টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।
প্রথম দফায়, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।
দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এক দিন করে ছুটি নিয়ে দুই দফায় চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।

