× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৪:৩৯ পিএম

২০২৭ সালের মধ্যে বিমান বাংলাদেশ ১০টি উড়োজাহাজ লিজে নিচ্ছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা ১৪টি বোয়িং উড়োজাহাজ ২০৩১ সাল থেকে বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত সক্ষমতার ঘাটতি পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানান।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রাথমিকভাবে তিনটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়িয়ে ১০টি পর্যন্ত করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের বর্তমান ১৯টি উড়োজাহাজের বহর ২০২৭ সালের মধ্যে বেড়ে ২৯টিতে উন্নীত হবে, যা প্রায় ৫২.৬ শতাংশ বৃদ্ধি।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং নতুন গন্তব্যে সেবা চালুর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পুরো লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে। সেখান থেকে একটি প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

এদিকে, বিমান ইতোমধ্যে ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ড্রাই লিজে নেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।

গত ১৫ জুলাই প্রকাশিত রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) অনুযায়ী, উড়োজাহাজের মালিক, নির্মাতা, অপারেটর এবং লিজিং কোম্পানিগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ৯ আগস্ট। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড্রাই লিজ ব্যবস্থায় বিমান নিজস্ব ক্রু, রক্ষণাবেক্ষণ ও বিমার মাধ্যমে উড়োজাহাজ পরিচালনা করবে। লিজ নেওয়া প্রতিটি উড়োজাহাজের বয়স ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে ১৫ বছরের বেশি হতে পারবে না। এছাড়া, সেগুলো জিইএনএক্স-১বি৭৪/৭৫ (GEnx-1B74/75) ইঞ্জিনচালিত এবং ৩০০টির বেশি আসনবিশিষ্ট হতে হবে।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ ৮-৪০০ টার্বোপ্রপ।

অন্যদিকে, সরকার দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ও বিবেচনা করছে। ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এভিয়েশন বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক যাত্রীবাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে সময়োপযোগী ও প্রতিযোগিতামূলক লিজে উড়োজাহাজ সংগ্রহ বিমানের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লিজে নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমান নতুন আন্তর্জাতিক রুট চালু করতে এবং বিদ্যমান রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে সক্ষম হবে।

 

সূত্র : বাসস

Link copied!