× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১১:৩৭ পিএম

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ডিএমপির কাছে হস্তান্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিমসহ চারজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা। সোমবার দুপুর তিনটার দিকে তাদের ডিএমপিতে হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, আজ দুপুর ৩টার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ঢাকার উদ্দেশে চলে গেছেন।

এর আগে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ডিএমপির ১৬ সদস্যের দল আজ দুপুরে ধোবাউড়া থানায় যান। ডিএমপির বিভিন্ন থানায় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামে মামলা রয়েছে।

আরবি/এসএম

Link copied!