× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:৪৬ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:৪৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মামুনুর রশিদ (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনুরকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী নাজমুল হাসান বলেন, সকালের দিকে কয়েদি মামুনুর হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর সকাল সোয়া ৯টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুনুরকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মামুনুরের কয়েদি নম্বর ৪৩৭২/এ। তার বাবার নাম সেলিম ইব্রাহিম।

তবে মামুনুর কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি নাজমুল হাসান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরবি/জেআই

Link copied!