× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩০ পিএম

উপদেষ্টা হাসান আরিফ

নির্বাচন ৪ বছর পর পর হলে সংসদ গতিশীল ও কার্যকর হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন চার বছর পর পর হলে সংসদ আরও গতিশীল ও কার্যকর হবে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন ৪ বছর মেয়াদ হওয়া উচিত। এই নির্বাচন ৫ বছর করে কোনো লাভ হয়নি। স্থানীয় নির্বাচন যদি ৪ বছর মেয়াদি হয়, তবে বেশি সংখ্যক প্রার্থী এতে অংশ নেবে।

তিনি আরও বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর জন্য ম্যান্ডেট পাওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় আদালতের ঘাড়ে চাপিয়ে। সংবিধানে কেয়ারটেকার সরকারকে কীভাবে স্থায়ীরুপে দেয়া যায়, সেই পথ কমিশন খুঁজে বের করবে।

এছাড়া সিটি করপোরেশন, পৌরসভাগুলোতে সাময়িক নয়, দীর্ঘমেয়াদে ফুলটাইম প্রশাসক দেয়া হবে বলেও জানান তিনি।

আরবি/এফআই

Link copied!