× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৫৬ পিএম

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৫৬ পিএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ঢাকা: ভারতের আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ঢাকাস্থ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেয়ার তথ্য জানা যায়।

এর আগে সোমবার (২ ডিসেম্বর) সহকারী হাইকমিশনে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কয়েকটি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রতিবাদের সঙ্গে নোট পাঠায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!