× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:৩৯ পিএম

মার্চেই চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ২৬ মার্চ এই সফর শুরু হবে।

ওইদিন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৬ মার্চ) কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্রগুলো বলছে, এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে।

এ ছাড়াও সফরকালে বেশকিছু বৈঠকে অংশ নেবেন।

এই সফলে চীন ও বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে কূটনৈতিকরা আশা করছেন।

এদিকে চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনটিতে অংশ নিতেও প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন গিয়েছিলেন।
 

আরবি/ফিস

Link copied!